আ.ক.ম মোজাম্মেল হক এমপি এর রোগ মুক্তির কামনায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুল
করোনা উপসর্গ নিয়ে গত ১১ ই জুন টেষ্ট করা হলে শুক্রবার ১২ ই জুন এডভোকেট আ ক
ম মোজাম্মেল হক এমপি ও তার সহধর্মিনীর দেহে করোনা পজেটিভ আসে। তাছাড়া তার একান্ত সচিব হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হয়েছেন।
তারই প্রেক্ষিতে 20/06/2020 ইং তারিখে স্বাস্থ্য বিধি মেনে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি ও তার সহধর্মীনি লায়লা আরজুমান্দ বানু সহ সকল দেশবাসীর সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন গাজীপুরের কালিয়াকৈর থানাধীন “জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুল” ।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস এর সভাপতিত্বে উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, বেগম সুফিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সামসুল আলম সহ অত্র প্রতিষ্ঠান এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
উক্ত দোয়া মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, এই ভয়াবহ কোভিড19 এর সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলাটা ছাত্র/ছাত্রীদের জন্য খুবই ঝুকিময়। তাই শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তা এখন পর্যন্ত কেউ বলতে পারেন না। অতঃপর সকল শিক্ষা প্রতিষ্ঠানদের তাদের নিজ নিজ ছাত্রছাত্রীদের বাড়িতে লেখাপড়ার গুরুত্ব বারানোর জন্য অনলাইনে ক্লাসের পরামর্শ দেন এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ও তার সহধর্মীনি সহ দেশের সকলের সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন।
সবশেষে অত্র বিদ্যালয়ের হেড মৌলভী মোঃ লোকমান হেকিম মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রি আ.ক.ম মোজাম্মেল হক এমপি ও তার সহধর্মীনির রোগমুক্তি ও সুস্থাতা কামনা এবং দেশের সকলের কোভিড19 থেকে মুক্তির জন্য মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।


একটি মন্তব্য করুন:
0 মন্তব্য: