সৌরজগতের বাইরে পৃথিবীর মতোই আরেকটি গ্রহের সন্ধান
বিশ্বব্রক্ষান্ডে
পৃথিবীর মতো দেখতে আরেকটি গ্রহের সন্ধান পাওয়া গেছে, আবার সূর্যের মতো উজ্জ্বল নক্ষাত্রও
যার রয়েছে। ঠিক যে পৃথিবীর প্রতিচ্ছবি। পৃথিবীর মতোই আরেকটি পৃথিবী। সেই পৃথিবীও বনবন
করে ঘুরছে আমাদের সূর্যের মতো আরেকটি নক্ষত্রের চারপাশে। নতুন এই পৃথিবীর খোজ পেয়ে
আশায় বুক বেধেছেন বিজ্ঞানীরা। জানা গেছে যে আমাদের এই পৃথিবীর মতোই হুবহু দেখেতে আরেকটি
গ্রহ রয়েছে, যার আবার আমাদের সূর্যের মতো একটি
উজ্জল নক্ষত্রও রয়েছে। এই গ্রহ-তারার জুটি রয়েছে আরও কাছাকাছি, পাশাপাশি। মাত্র তিন
হাজার আলোকবর্ষ দূরে পৃথিবী থেকে।
তারার
নাম কেপলার-160(KEPLER-160)। এই নক্ষত্র কে প্রদক্ষিণ করছে একটি গ্রহ কেওআই-456.04
(KOI-456.04) যা হুবহু দেখতে আমাদের পৃথিবীর মতই। এরকমটি আছে বলে অবশ্য আগেই জানিয়েছিল
নাসার কেপলার স্পেস টেলিস্কোপ। কিন্তু এবার প্রমাণ দিয়েছে গটিনজেনের ম্যাক্স প্ল্যান্ক
ইনষ্টিটিউট ফর সোলার সিস্টেম রিসার্চ। কিন্তু পৃথিবীর মতোই দেখতে গ্রহটিতে প্রাণের
অস্তিত্ব আছে কিনা তা এখনো জানা যায় নি।
গোটা
নক্ষত্রপুঞ্জে সূর্যের মতো প্রতি পাঁচটি নক্ষত্রের অন্তত একটির চারপাশে ঘুরছে আমাদের
পৃথিবীর মতো একটি গ্রহ। যার আকার-আকৃতি থেকে শুরু করে সবকিছুই মিলে যায় আমাদের পৃথিবীর
সাথে। তার মধ্যে আবার কিছু কিছু গ্রহতে নাকি শীত ও প্রচন্ড নয়, আবর তাপমাত্রাও অধিক
পরিমান নয়, অর্থ্যাৎ প্রানের অস্তিত্ব বজায় থাকার মতো একটা পরিবেশ। এমনটি জানিয়েছিলেন
নাসা। আর এই জন্যই পৃথিবীর নামক গ্রহটির বাইরেও প্রাণের খোঁজে মহাকাশবিজ্ঞানীদের অভিযান
দীর্ঘ সময়ের।
সূত্রঃ https://bit.ly/3eKlnAM (www.gonews24.com)


একটি মন্তব্য করুন:
0 মন্তব্য: