মোট ওয়েবসাইট প্রদর্শক

Flag Counter

Popular Posts

ব্লগ সংরক্ষাণাগার

এই ব্লগে অনুসন্ধান করুন

সর্বশেষ সংবাদ

আমাদের সম্পর্কে

কোভিড-19

করোনা উসর্গের মৃত ব্যক্তিকে দাফন করায় মসজিদ কমিটি ইমাম কে চাকুরী থেকে অব্যাহতি প্রদান

এটি শেয়ার করুন:

করোনা উপসর্গের মৃত ব্যক্তিকে দাফন করায় মসজিদ কমিটি ইমাম কে চাকুরী থেকে অব্যাহতি প্রদান

ফেনীর সোনাগাজী পৌরসভার 9 নং ওয়র্ডের ভূইয়া বাড়ি জামে মসজিদের ইমাম ছিলেন মোঃ নূর উল্লাহ। তিনি প্রায় দীর্ঘ 6 বৎসর যাবৎ অত্র মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করলেও বর্তমানে তাকে চাকুরী থেকে অব্যাহতি প্রদান করেছে মসজিদ কমিটি।

অব্যাহতি প্রদান করার একমাত্র কারন হলে করোনা উপসর্গের মৃত ব্যক্তি কে দাফন করতে সহায়তা করা। তাদের অনুমতি ব্যতিত দাফন কার্যে সহায়তা করায় অত্র মসজিদের ইমাম ও খতিকে 19 জুন শুক্রবার জুমাার নামাজ থেকে মোঃ নূর উল্লাহ কে তার চাকরী থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। 

ইমাম মাওলানা মোঃ নূর উল্লাহ জানান, গত 17  জুন  মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের বাসিন্দা মাওলানা জিয়াউল হক করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরন করেন। তারই দাফন কার্যে ইসলামিক ফাউন্ডেশন দাফন-কাফন টিমের সদস্য হিসাবে মাওলানা নূর উল্লাহ অংশগ্রহন করেন।

কিন্তু এতে মসজিদ কমিটি ক্ষিপ্ত হয়ে যায় মাওলানা নূর উল্লাহ এর ওপর এবং তাকে তার চাকুরী থেকে অব্যাহিত প্রদান করেন।

মাওলানা মোঃ নূর উল্লাহ নোয়াখালীর সেনবাগ উপজেলার সাতারবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি জানান যে মসজিদ কমিটির ভয়ে সে তার গ্রামের বাড়িতে আত্বগোপন করে আছেন। যদিও মসজিদ কমিটির সভাপতি তা অস্বিকার করে বলেন যে, তাকে ছুটি দিয়ে মসজিদের মুসল্লিদের তোপের হাত থেকে রক্ষা করেছেন। 

করোনা উপসর্গে মৃত ব্যাক্তিকে দাফন -কাফনে অংশ নেওয়ায় তাকে চাকুরীচ্যুত করাতে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে তিব্র নিন্দার ঝড় উঠেছে।


সূত্রঃ https://bit.ly/3fLTvfz



এটি শেয়ার করুন:

করোনা

বাংলাদেশ

একটি মন্তব্য করুন:

0 মন্তব্য: