মোট ওয়েবসাইট প্রদর্শক

Flag Counter

Popular Posts

ব্লগ সংরক্ষাণাগার

এই ব্লগে অনুসন্ধান করুন

সর্বশেষ সংবাদ

আমাদের সম্পর্কে

কোভিড-19

কিসমিস খাওয়ার চমৎকার উপকারীতা

এটি শেয়ার করুন:

শারীরিক সমস্যা দূর করে
কিসমিস খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কিসমিসকে শুকনো ফলের রাজাও বলা হয়। কিসমিসে প্রচুর পরিমাণে আয়রন, পটাসিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো উপাদান রয়েছে যা শরীরকে অনেক রোগ থেকে রক্ষা করে।
নিয়মিত কিসমিস খেলে কয়েকটি ক্রনিক রোগ শরীরের ধারে কাছে ঘেঁষতে পারে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক –

১) কিসমিসে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। নিয়মিত এটি সকালে খেলে তৎক্ষণাৎ শরীরে শক্তির জোগান দেয় এবং সারাদিন আপনাকে ভরপুর তরতাজা রাখে।

২) কিসমিসে থাকা বোরন মস্তিষ্কের জন্য খুবই উপকারি। বোরন ধ্যান বাড়াতে সহায়ক। ফলে কাজে মনোযোগ বাড়ে। এটি বাচ্চাদের পড়াশোনাতেও মনোযোগী করে তুলতে পারে।

৩) রক্তস্বল্পতায় কিসমিস খুবই উপকারী। কারণ, কিসমিস শরীরে নতুন রক্ত তৈরি করে। এছাড়া আপনার লিভার বা যকৃত পরিষ্কার করতেও এর জুড়ি নেই।

৪) কিসমিসের জল খেলে লিভারে জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়। এ কারণে শরীরের অভ্যন্তরে দ্রুত রক্ত পরিশোধন হতে থাকে। অন্তত টানা চার দিন কিসমিসের জল পান করলে পেট একদম পরিষ্কার হয়ে যায়। এতে পেটের গণ্ডগোল থাকবে না। সেইসঙ্গে ভরপুর এনার্জি পাবেন।

৫) হার্ট ভালো রাখতে কিসমিস খুবই উপকারী। এছাড়া শরীরের ক্ষতিকারক কোলেস্টেরল দূর করে এটা। কিসমিসে আছে নানা ধরনের ভিটামিন ও মিনারেল।

৬) রক্তে ভিটামিন এ, এ-বিটা ক্যারোটিন এবং এ-ক্যারোটিনয়েড থাকে। কিসমিস এন্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করতে পারে। যা চোখের ফ্রি-রেডিকল দূর করতে সক্ষম। কিসমিস খেলে সহজে শরীরে বয়সের ছাপ পড়ে না।

৭) হাড়কে শক্তিশালী রাখার জন্য পুষ্টির সর্বাধিক প্রয়োজন হয়। কিসমিস রয়েছে প্রচুর পরিমাণে        ক্যালসিয়াম যা হাড়কে শক্তিশালী করে তোলার জন্য যথেষ্ট।

৮) লিভার ও কিডনির সমস্যা হলে শরীরে ক্ষতিকারক পদার্থ জমতে শুরু করে যা আমাদের অসুস্থ করে তোলে। তাই লিভার ও কিডনিকে সবসময় চাঙ্গা রাখতে হবে। কিসমিস ভেজানো জল সেই কাজটাই ভালোভাবে করে। এমনকি হজমশক্তিও বাড়িয়ে তোলে।

৯) কিসমিসে প্রচুর ফ্রুক্টোজ ও গ্লুকোজ থাকে। তাই এটি ওজন বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে। যদি সঠিক নিয়মে ওজন বাড়াতে চান তবে আজই কিসমিস খেতে পারেন।

১০) কিসমিসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা আমাদের পরিপাকক্রিয়া দ্রুত হতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।
এটি শেয়ার করুন:

অন্যান্য

একটি মন্তব্য করুন:

0 মন্তব্য: