মা জগত শ্রেষ্ঠ
লিখেছেন- আভীদ খান
ফেসবুক- https://bit.ly/2WmbeDA
পৃথিবীর সমস্ত কিছুরই জবাব
মায়ের বর্ণনাতে রয়েছে।
মায়ের জন্ম ভুবনে হয়েছে বলেই
ভুবন আজ মানুষে পূর্ণ,
মা যতদিন ভুবনে জীবিত
ঠিক ততদিন জন্ম অবধারিত।
মায়ের ছোট্ট পেট ছিলো আমাদের স্বর্গ
যেথা ছিলো না দুঃখ-কষ্ট ছিলোনা কোনো ব্যর্থতা!
জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করে মা
জন্ম দেন, দেশের নক্ষত্র,
জন্ম দেন, দেশের বড় ডাঃ থেকে প্রফেসর!
মা সকল যোগ্যতার অধিকারী,
মা যাকেই জন্ম দেন তারাই রাষ্ট্রচালক,
কেউ হয় কুলাঙ্গার, কেউ হয় ইবটিজার,
কেউ হয় ধর্ষক, কেউ হয় ভক্ষক।
মা জন্ম দেয়ার সময় একটাই জিনিস চায়
আল্লাহ্ আমার জীবনের বিনিময়ে তুমি
আমার সন্তানকে সুস্থভাবে ভুবনের মুখ দেখাও!
আমাদের মা ভুবনের ঈশ্বর,
মা পৃথিবীর জীবন্ত আস্থা, ভরসা, বিশ্বাস।
মা কারো কাছে স্বর্গীয় অমূল্য রতন,
কারো কাছে কমদামী আসবাবপত্রের মতন,
মা কারো কাছে জগত শ্রেষ্ঠ,
কারো কাছে একদম জগত নির্কৃষ্ট।
যার ঘরে মা জীবত তার ঘরে নির্ঘাত জান্নাত অমৃত
মায়ের কোনো বিকল্প নেই,
মা আছে বলেই ভুবন এতো সুন্দর।
সম্মানিত পাঠক,
সংবাদবিডি ২৪ অনলাইন
পত্রিকার গল্প, উপন্যাস ও কবিতা বিভাগে প্রকাশের জন্য আপনার লেখা আহ্বান
করা যাচ্ছে। উপযুক্ত হলে আপনার লেখাটিও প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।
আগ্রহীরা উক্ত কবিতা ই-মেইলের মাধ্যমে প্রেরন
করতে পারেন। ই-মেইল- songbadbd24.net@gmail.com অথবা আমাদের ফেসবুক পেজে
মেসেজ করতে পারেন। ধন্যবাদ আমাদের
ওয়েবসাইটের পাঠক হওয়ার জন্য।


একটি মন্তব্য করুন:
0 মন্তব্য: