মোট ওয়েবসাইট প্রদর্শক

Flag Counter

Popular Posts

ব্লগ সংরক্ষাণাগার

এই ব্লগে অনুসন্ধান করুন

সর্বশেষ সংবাদ

আমাদের সম্পর্কে

কোভিড-19

ইসুবগুলের ভূসির উপকারিতা সমূহ

এটি শেয়ার করুন:

ইসুবগুলের ভূসির উপকারিতা সমূহ

বহুকাল ধরে বিভিন্ন রোগের চিকিৎসায় ইসুবগুল ব্যবহার হয়ে আসছে। এটি মানুষের শরীরের জন্য ভীষণ উপকারী একটি খাদ্য বস্তু। ঘুমানোর আগে অনেকেই ইসুবগুলের ভুসি খেয়ে থাকেন বা রাত্রে জলে ভিজিয়ে ভোরবেলায় পান করেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক ইসুবগুলের ভুষির বিশেষ কার্যকারিতা

১) কোষ্ঠকাঠিন্য দূর করে: পেটের রোগের মধ্যে কোষ্ঠকাঠিন্য অন্যতম একটি সমস্যা। নিয়মিত রাত্রে শোয়ার আগে বা সকালে খালি পেটে পান করলে কোষ্ঠকাঠিন্য এর সমস্যা দূর হয়। যারা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তারা মাস দুয়েক নিয়ম করে পান করলে পুরোপুরিভাবে কোষ্ঠকাঠিন্য দূর হবে।

২। পেটের সমস্যা দূর করে : ইসবগুল হজমের সমস্যা দূর করে এবং পাকস্থলীকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এছাড়া পেট ব্যাথার উপশম ঘটাতে ইসুবগুল খুবই কার্যকরী। যে সকল ব্যক্তিরা আমাশয় এর মত রোগে ভুগছেন তারা ইসুবগুলের ভুষি জলে ভিজিয়ে খেলে উপকার পাবেন।

৩। ওজন কমাতে সাহায্য করে : রাতের খাবার গ্রহণ করার পরে ইসুবগুল এর ভুসি জলে মিশিয়ে পান করলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা নষ্ট হয়ে যায় যার ফলে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

৪। হৃদরোগের ঝুঁকি কমায় : ইসুবগুলের ভুষির মধ্যে একটি বিশেষ ধরনের উপাদান রয়েছে যা রক্ত থেকে খারাপ কোলেস্টেরলকে কমিয়ে ফেলে এবং ভালো কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে তোলে। যার ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়।

৬। ডাইরিয়া কমাতে : ডায়রিয়া হলে ইসুবগুলের ভুষি খুবই কাজে আসে কারণ এসময় ক্ষুদ্রান্ত থেকে অতিরিক্ত পরিমাণে জল শুষে নেয় এবং মলকে অতি ঘন করে এবং বারবার টয়লেটে যাওয়া থেকে বিরত রাখে।

৭। অর্শরোগে : কোষ্ঠকাঠিন্য হল অর্শরোগের প্রধান কারণ। তাই এই রোগের হাত থেকে মুক্তি পেতে হলে নিয়মিত ইসুবগুলের ভুষি খেয়ে কোষ্ঠকাঠিন্য দূর করা উচিত।

৮। প্রস্রাবে জ্বালাপোড়া : কোনো কারণে প্রস্রাব হলুদ হয়ে গেলে তা স্বাভাবিকভাবেই জ্বালাপোড়া সৃষ্টি হয়। এই সময় ইসুবগুলের ভুষি জল দিয়ে ভিজিয়ে পান করলে খুব সহজেই সেরে যায়।

৯। বিশেষ ক্ষমতা বৃদ্ধি ঘটে : নিয়মিত রাতে ঘুমাতে যাওয়ার আগে গরম দুধের সাথে ইসুবগুলের ভুসি পান করলে তা বিশেষভাবে শরীরের মধ্যে ক্ষমতা বৃদ্ধি ঘটে। যে সকল ব্যক্তিদের অল্পদিনেই এই ক্ষমতা হারিয়ে গেছে তারা পান করতে পারেন।

সূত্রঃ https://bit.ly/2z4gzXa


এটি শেয়ার করুন:

অন্যান্য

একটি মন্তব্য করুন:

0 মন্তব্য: