মোট ওয়েবসাইট প্রদর্শক

Flag Counter

Popular Posts

ব্লগ সংরক্ষাণাগার

এই ব্লগে অনুসন্ধান করুন

সর্বশেষ সংবাদ

আমাদের সম্পর্কে

কোভিড-19

কবিতা- তোমাকে চাই

এটি শেয়ার করুন:
 https://songbad-bd24.blogspot.com/
তোমাকে চাই
                        লিখেছেন- আভীদ খান
                                       ফেসবুক- https://bit.ly/2WmbeDA

আমার কাঁপুনি দিয়ে জ্বরের মুহূর্তে
জলপট্টি করার জন্য হলেও তোমায় চাই!

আমার অফিস থেকে ফিরে এক-কাপ
চায়ের জন্য হলেও তোমায় চাই!

সকালে অফিস যাওয়ার মুহূর্তে আমার ওয়ালেট
খুঁজে আর ঘড়ি খোঁজার জন্য হলেও তোমায় চাই!

সন্ধ্যাবেলা ব্যলকুনিতে এক-কাপ কফি নিয়ে
গল্পগুজব করার জন্য হলেও তোমায় চাই!

হঠাৎ করে মাথা-ব্যথা হলে একটু মাথা টিপার
বাহানা করে স্পর্শ পাওয়ার জন্য হলেও তোমায় চাই!

আমার নিদ্রাহীন কোনো রাতে বড্ড অস্থিরতা
লাগলে সেই-সময়টি কোলে মাথা রাখার জন্য হলেও তোমায় চাই!

কোনো এক গোধূলি লগ্নে সময় কাটানোর
বায়না ধরে তোমার পাশে থাকার জন্য হলেও তোমায় চাই!

আমার চাকরির প্রোমোশন হলে সবার আগে
আমার অভিনন্দন জানানোর জন্য হলেও তোমায় চাই!

আমার ভালো লাগা মন্দ লাগার সকল মুহূর্তে
আমার সাথ দেয়ার জন্য হলেও তোমায় চাই!

আমার শেষ বয়সে আমার লাঠি খুঁজে দেয়ার
জন্য হলেও তোমায় চাই তো চাই!






সম্মানিত পাঠক,
সংবাদবিডি ২৪ অনলাইন পত্রিকার গল্প, উপন্যাস ও কবিতা বিভাগে প্রকাশের জন্য আপনার লেখা আহ্বান করা যাচ্ছে। উপযুক্ত হলে আপনার লেখাটিও প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। আগ্রহীরা উক্ত কবিতা ই-মেইলের মাধ্যমে প্রেরন করতে পারেন। ই-মেইল-  songbadbd24.net@gmail.com অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। ধন্যবাদ আমাদের ওয়েবসাইটের পাঠক হওয়ার জন্য।
এটি শেয়ার করুন:

কবিতা

একটি মন্তব্য করুন:

0 মন্তব্য: