মা মানেই, প্রসব ব্যথা,
একটু চোখের জল!
মা মানেই, জন্ম আমার
তাদের সুখের ফল!
মা মানেই, সারাজীবন
ছোট্ট তাহার কাছে।
মা মানেই, সব অপমান
তারই কাছে মিছে।
মা মানেই, আঁচলে ঢাকা
তাদের ভবিষ্যৎ,
মা মানেই, সমস্ত সুখ
দূরে রাখে আঘাত।
মা মানেই আদর যত
তার কোলেরই মাঝে,
মা মানেই, হাজার মায়া
কোনো দুঃখ সাজে??
মা মানেই, হাজার যত্ন
হাজারো আবদার,
মা মানেই, ঘুমের মাঝেও
আঁচল থাকে তার।
মা মানেই, রূপকথারই
গল্প আসে মনে,
মা মানেই, দিবা রাত্রি
চিন্তা ক্ষণে ক্ষণে।
মা মানেই, কষ্ট বোঝা
সবার আগে তার।
মা মানেই, দুঃখ কষ্ট
হয় ভাগিদার।
মা মানেই, জ্বরের মাঝেও
একটু জল পট্রি,
মা মানেই, সুখের ডালি
লক্ষ লক্ষ কোটি।
মা মানেই, স্বার্থহীন ভালোবাসা
তারই কাছে দামী।
মা মানেই, হাজার প্রণামে
থাকবো আমি ঋণী।
সম্মানিত পাঠক,
সংবাদবিডি ২৪ অনলাইন
পত্রিকার গল্প, উপন্যাস ও কবিতা বিভাগে প্রকাশের জন্য আপনার লেখা আহ্বান
করা যাচ্ছে। উপযুক্ত হলে আপনার লেখাটিও প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।
আগ্রহীরা উক্ত কবিতা ই-মেইলের মাধ্যমে প্রেরন
করতে পারেন। ই-মেইল- songbadbd24.net@gmail.com অথবা আমাদের ফেসবুক পেজে
মেসেজ করতে পারেন। ধন্যবাদ আমাদের
ওয়েবসাইটের পাঠক হওয়ার জন্য।


একটি মন্তব্য করুন:
0 মন্তব্য: