ক্যাটরিনার বিরুদ্ধে চুরির অভিযোগ দীপিকার!
বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের মধ্যে বন্ধুত্ব থাকলেও
তারা পরস্পরের সঙ্গে চোরা প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত থাকেন সবসময়।
ব্যক্তিজীবনেও একজনের প্রাক্তনের সঙ্গে সম্পর্কে ছিলেন অন্যজন।
এবার করোনা পরিস্থিতির মধ্যে দুজনের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি আবার
সামনে এলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ক্যাটরিনার একটি ভিডিও
নিয়ে তার বিরুদ্ধে চুরির অভিযোগ তুলেছেন দীপিকা।
সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিওতে
করোনা আতঙ্কে হোম কোয়ারেন্টিনে থাকা ক্যাটরিনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে
ভক্তদের বাসনমাজা শিখিয়েছেন।
ক্যাটরিনার সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দীপিকা লিখেছেন, আমি
দুঃখপ্রকাশ করছি, সেশন-১ এর এপিসোড ৫টা দেখাতে পারব না। কারণ, ক্যাটরিনা
আমার এই আইডিয়াটা চুরি করে নিয়েছে।
তবে কি আইডিয়া চুরির মধ্য দিয়ে মানুষ চুরির ইঙ্গিত দিলেন? তবে ধারণা করা
হচ্ছে ক্যাটরিনার বাসন মাজার আইডয়া হয়ত দীপিকার ছিল। ক্যাটের মতো বাসন
মাজার টিউটোরিয়াল শেয়ার করার পরিকল্পনা তারও ছিল। তবে দীপিকার আগেই বাজি
মেরেছেন ক্যাট। যদিও এ বিষয়ে দুজনের কেউ মুখ খোলেননি।


একটি মন্তব্য করুন:
0 মন্তব্য: