মোট ওয়েবসাইট প্রদর্শক

Flag Counter

Popular Posts

ব্লগ সংরক্ষাণাগার

এই ব্লগে অনুসন্ধান করুন

সর্বশেষ সংবাদ

আমাদের সম্পর্কে

কোভিড-19

হলিউডে সানির রাজমহল

এটি শেয়ার করুন:

হলিউডে সানির রাজমহল


স্ক্রিন ছেড়ে বর্তমানে পরিবারের সঙ্গে বিদেশের মাটিতে নিজ বাড়িতে সময় কাটাচ্ছেন সানি লিওন। সম্প্রতি ৩৬তম জন্মদিনে নিজেকে নতুন একটি বাংলো উপহার দিয়েছিলেন সানি লিওন। লসঅ্যাঞ্জেলেসের খুব ব্যয়বহুল অঞ্চলে বাড়ি কিনেছেন তিনি। ১০ একর জমির উপরের বাংলো যেন রাজমহল। সানির বিলাসবহুল বাংলোটি বেভারলি হিলসে।

লসঅ্যাঞ্জেলেসে হলিউড সাইন থেকে মাত্র ৫ মিনিটের দূরত্বে এই বাংলোটি। সানির বাংলোয় ৫টি বেডরুম রয়েছে। সেই সঙ্গে একটি হোম থিয়েটার এবং বিশালাকার একটি বাগান। রয়েছে আউটডোর ডাইনিংয়ের ব্যবস্থাও। আর খোলা আকাশের নিচে একটি সুইমিং পুল।

বহুদিন ধরেই এই এলাকায় একটা বাংলো কেনার ইচ্ছা ছিল সানি লিওনের। জন্মদিনে এমন একটি উপহার নিজেকে দিয়ে সেই স্বপ্নকেই সত্যি করেছেন তিনি। বাংলোর চারপাশের প্রকৃতিই শুধু বাংলোকে সুন্দর করে তোলেনি, সানি এবং স্বামী ড্যানিয়েল বাংলোর প্রতিটা কোনা নিজেদের হাতে সাজিয়েছেন।দীর্ঘদিন ধরে দেশ-বিদেশ ঘুরে একটি একটি করে পছন্দের জিনিস এনে সাজিয়েছেন বাংলোটি।

প্রসঙ্গত, সানি লিওন এই মুহূর্তে বেশিরভাগ সময়টা আমেরিকাতেই কাটাচ্ছেন। নিজের প্রোডাকশন চালু করার কাজ নিয়েই ব্যস্ত আপাতত।
এটি শেয়ার করুন:

বলিউড

একটি মন্তব্য করুন:

0 মন্তব্য: