মোট ওয়েবসাইট প্রদর্শক

Flag Counter

Popular Posts

ব্লগ সংরক্ষাণাগার

এই ব্লগে অনুসন্ধান করুন

সর্বশেষ সংবাদ

আমাদের সম্পর্কে

কোভিড-19

পরীকে ঘিরে প্রেম-বিয়ের গুঞ্জন

এটি শেয়ার করুন:

পরীকে ঘিরে প্রেম-বিয়ের গুঞ্জন 


নানা কারণেই মিডিয়ায় আলোচিত ছিলেন ঢালিউড সুন্দরী পরীমনি। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রেমের গুঞ্জন। সাংবাদিক তামিম হাসানের সঙ্গে তিনি প্রেম করছেন।

সেই প্রেম এখন চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে। দীর্ঘদিনের প্রেমিক তামিমের সঙ্গে বাগদান সেরে নিয়েছেন ঢালিউডের এই নায়িকা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে বাগদান সারেন। পরীমনির রাজধানীর বারিধারার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়।
২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তামিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন পরীমনি। এবার ২০১৯ সালে এসে সেই ভালোবাসা দিবসে বাগদান পর্ব শেষ করলেন ‘সুন্দরীতমা’। পরীমনির বাগদান শেষ, এখন বিয়ের অপেক্ষা

গণমাধ্যমকে পরীমনি বলেন, তামিমের সঙ্গে প্রেমের সম্পর্ক অনেক দিনের। প্রতিটা প্রেমেরই পরিণয় দরকার। আমরাও চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছি। আমাদের প্রেমের শুরুটা হয়েছিল ১৪ তারিখে, বাগদানও হলো ১৪ তারিখে। বিয়ে করার পালা। সে ক্ষেত্রে আরেকটু সময় লাগবে।
এটি শেয়ার করুন:

ঢালিউড

একটি মন্তব্য করুন:

0 মন্তব্য: