টি-২০ বিশ্বকাপের জন্য জুন পর্যন্ত অপেক্ষা
করোনাভাইরাসের জন্য গোটা বিশ্বের
খেলাধুলো বন্ধ। কবে শুরু হবে তাও বলা দুষ্কর। শনিবার জানানো হয়েছে, ইংলিশ
প্রিমিয়ার ফুটবল লিগ ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত। তবে এর মধ্যে টি-২০
বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ নিয়ে শুক্রবার বৈঠক করেছে
আইসিসি বোর্ড। ভিডিও কনফারেন্সের হয় ওই বৈঠক।
টেস্ট
চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দ্বিপাক্ষিক অনেক সিরিজই এখন বাতিল হওয়ার
মুখে পড়েছে। গোটা ক্রীড়াবিশ্বে অতিমারি করোনার প্রভাব নিয়ে আলোচনা হয়েছে
বৈঠকে। আইসিসির দেওয়া বিবৃতিতে প্রধান নির্বাহী কর্মকর্তা মনু সাইনি জানান,
বিশ্বজুড়ে এখন যা পরিস্থিতি, তার সঙ্গে মানিয়ে নিয়ে আমাদের ভবিষ্যৎ
পরিকল্পনা নিতে হবে।
তিনি
জানান, এখন পর্যন্ত কোন প্রতিযোগিতা সরিয়ে নেওয়া বা পিছিয়ে দেওয়া নিয়ে
সিদ্ধান্ত হয়নি। এক বোর্ড সদস্য প্রশ্ন করেন, পাকিস্তান এবং ওয়েস্ট
ইন্ডিজের মধ্যে ঘরের মাঠে টেস্ট সিরিজ হওয়ার কথা ছিল ইংল্যান্ডের।
ইংল্যান্ড এই সিরিজ বাতিল করেলে কী হবে?
ওই
প্রশ্ন উল্লেখ করে এক বোর্ড সদস্য সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, 'সমাধান
খোঁজাই এখন আমাদের একমাত্র কাজ। সিরিজ বাতিল হলে কীভাবে পয়েন্ট ভাগ করে
দেওয়া যায়, এই বিষয়টি টেকনিক্যাল কমিটির কাছে পাঠানো হবে।'
আইসিসির
এই বৈঠকে অবধারিতভাবে প্রশ্ন উঠে অস্ট্রেলিয়ায় অক্টোবরে অনুষ্ঠিত টি-২০
বিশ্বকাপ নিয়ে। ক'জন বোর্ড সদস্য তাদের মতামতে বলেন, অস্ট্রেলিয়ায় টি-২০
বিশ্বকাপ নিয়ে এখনই উদ্বেগের কিছু নেই। কারণ এই প্রতিযোগিতা হওয়ার কথা
অক্টোবরে। এক সিনিয়র বোর্ড কর্মকর্তা সংবাদ সংস্থাকে বলেন, 'জুন থেকে
পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আসে, তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করব আমরা।
এখন আইসিসি নানা পরিকল্পনা এবং প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।'


একটি মন্তব্য করুন:
0 মন্তব্য: