মোট ওয়েবসাইট প্রদর্শক

Flag Counter

Popular Posts

ব্লগ সংরক্ষাণাগার

এই ব্লগে অনুসন্ধান করুন

সর্বশেষ সংবাদ

আমাদের সম্পর্কে

কোভিড-19

চীন ছাড়া সব ফ্লাইট ৭ এপ্রিল পর্যন্ত বন্ধ

এটি শেয়ার করুন:

চীন ছাড়া সব ফ্লাইট ৭ এপ্রিল পর্যন্ত বন্ধ

আন্তর্জাতিক রুটে চলাচলকারী ফ্লাইট আগামী ৭ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।  তবে চীনে যাত্রীবাহী, স্পেশাল কার্গো  ও কার্গো ফ্লাইট যথারীতি চলবে।

এর আগে করোনাভাইরাসের কারণে ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ইংল্যান্ড, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে যাত্রীবাহী সব বিমান সংস্থার ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। মূলত এই সময়সীমা আরও সাত দিন বৃদ্ধি করে ৭ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

যাত্রী কমে যাওয়ায় বাংলাদেশ থেকে চীনের সঙ্গে সরাসরি ফ্লাইটও চলছে সীমিতভাবে। গতকাল ইউএস বাংলা এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়, ২৯ মার্চ থেকে ঢাকা-গুয়াংজু রুটে প্রতি সপ্তাহে রোববার একটি ফ্লাইট চালাবে। এ ছাড়া ঢাকা-গুয়াংজু রুটে চীনের প্রতি সপ্তাহে তিনটি ফ্লাইট রয়েছে চায়না সাউদার্ন এয়ারলাইনস। যাত্রী না পাওয়ার কারণে ঢাকা-কুনমিং রুটেও চায়না ইস্টার্ন এয়ারলাইনসের ফ্লাইট বন্ধ রয়েছে।

এর আগে এক আদেশে ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুরে উড়োজাহাজের যাওয়া-আসা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল।
এটি শেয়ার করুন:

বাংলাদেশ

একটি মন্তব্য করুন:

0 মন্তব্য: