করোনাতে ও খামতি নেই প্রিয়াঙ্কার রোমান্সে!
সারাবিশ্বে এক আতঙ্কের নাম বরোনা ভাইরাস।
মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাতাসের গতির সঙ্গে বেড়েই চলেছে। সুপার স্টাররা
নিজেদের বন্দি বরে নিয়েছে গৃহে। ভালবাসায় খামতি নেই প্রিয়াঙ্কা চোপড়া ও
নিক জোনাসের। গত কয়েকদিন ধরে মার্কিন মুলুকে হোম কোয়ারান্টাইনে এই তারকা
দম্পতি।
হু-এর মতে, করোনার আগামী ভরকেন্দ্র সম্ভবত
মার্কিন যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে নিউ ইয়র্কে হোম কোয়ারান্টইন থেকেই
নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সোশাল মাধ্যমে পোস্ট করলেন প্রিয়াঙ্কা।
বন্ধুদের সঙ্গে ইনস্টাগ্রাম আড্ডায় মেতেছিলেন এই তারকা দম্পতি। সেই সময়
নিককে চুম্বন করেন প্রিয়াঙ্কা। আর এই ভিডিও এখন সোশাল মাধ্যমে ভাইরাল। সেই
ভিডিওতে দেখা গিয়েছে বাদামি জাম্পস্যুটে প্রিয়াঙ্কা আর আর নেভি ব্লু
টি-শার্টে নিক জোনাস রোমান্সে মগ্ন ।
দিন কয়েক আগে হু-এর অধিকর্তার সঙ্গে
আলাপ-আলোচনা করতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। সেই আসরে কোভিড-১৯ সংক্রমণ
নিয়ে একাধিক সওয়াল-জবাব পর্ব দুই পক্ষে চলেছে । এমনকি বিশ্বকে সচেতন করতে
ইউনিসেফের দূত হিসেবেও টুইটারে ভিডিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
হোলি উৎসবের আগে এই দম্পতিকে ভারতে দেখা গিয়েছিল। নীতা আম্বানির হোলি পার্টিতেও দেখা গিয়েছিল এই তারকা দম্পতিকে।

একটি মন্তব্য করুন:
0 মন্তব্য: