মোট ওয়েবসাইট প্রদর্শক

Flag Counter

Popular Posts

ব্লগ সংরক্ষাণাগার

এই ব্লগে অনুসন্ধান করুন

সর্বশেষ সংবাদ

আমাদের সম্পর্কে

কোভিড-19

বিয়ের পর থেকেই স্বামীকে ছেড়ে আলাদা থাকছেন পরী!

এটি শেয়ার করুন:
স্বামীকে ছেড়ে আলাদা থাকছেন পরী- ছোটপর্দার নির্মাতা কামরুজ্জামান রনিকে গত ১০ মার্চ রাতে রাজারবাগ কাজী অফিসে চুপিসারে বিয়ে করেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। তারও ১০ দিন পর ফেসবুকে স্বামীর সঙ্গে তোলা ছবি পোস্ট করে বিয়ের খবর জানান এই অভিনেত্রী।
কিন্তু বিশ্বের অন্যান্য দেশের মতো সারা বাংলাদেশেও করোনাভাইরাস আ’ত’ঙ্ক ছড়িয়ে পড়ার কা’রণে নয়া স্বামীর কাছে যেতে পারছেন না পরীমনি। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং সেরে গত ৫ এপ্রিল ঢাকায় ফিরেছেন নায়িকা।
কিন্তু করোনার ঝুঁ’কি এড়াতে বন্দি রয়েছেন বনানীর বাসায়। নিজেকে পুরোপুরি ‘লকড’ করে রেখেছেন পরীমনি। যার ফলে দূরে রয়েছেন স্বামী রনির কাছ থেকেও। রনিও রয়েছেন নিজের বাসায়।
নতুন বিয়ে করেছেন, অথচ স্বামীর কাছে যেতে পারছেন না, বিষয়টা কতটা ক’ষ্টের পরীর কাছে? নায়িকার ভাষ্য, ‘জীবন আর সুস্থ থাকাটা সবকিছুর উর্ধ্বে। আগে এই সং’কটের সময়টা কেটে যাক। স্বামীর থেকে দূরে থাকাটা কষ্টের হলেও দুজনের ভালোর জন্য এটুকু মেনে নিতেই হবে।’
প্রসঙ্গত, অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন কামরুজ্জামান রনি। সে ছবিরই একটি প্রধান চরিত্রে অভিনয় করছেন পরীমনি। এ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে সখ্যতা গড়ে ওঠে পরী ও রনির। একপর্যায়ে রনিই বিয়ের প্রস্তাব দেন পরীকে। সেই প্রস্তাব অগ্রাহ্য করতে পারেনি নায়িকা।
১০ মার্চ রাতে রাজধানী রাজারবাগ এলাকায় তাদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। জানা গেছে, মাত্র তিন টাকা দেনমোহরে পরীমনিকে বিয়ে করেছেন রনি। মুসলিম আ’ইন অনুযায়ী দেনমোহর বিয়ের একটি অন্যতম শর্ত। দেনমোহর স্বামী কতৃর্ক স্ত্রীকে পরিশোধযোগ্য একটি আ’ইনগত দায়।
দেনমোহর স্বামীর আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ রেখে নির্ধারণ করতে হয়। দেনমোহরের পরিমাণ নির্ধারণ করার ক্ষেত্রে স্ত্রীর পারিবারিক অবস্থান ও স্বামীর আর্থিক সামর্থ্য বিবেচনা করা প্রয়োজন।
দেনমোহর এত অধিক হওয়া উচিত নয়, যা স্বামীর পক্ষে পরিশোধ করা সম্ভব নয়; আবার এত কম হওয়া উচিত নয়, যা স্ত্রীর আর্থিক নিরাপত্তা দিতে পারে না। তবে নামমাত্র টাকা দেনমোহরে কেন বিয়ে করলেন সেই প্রশ্নের জবাব অবশ্য পরীমনি নিজেই দিয়েছেন।
‘জানেন, আমরা ৩ টাকায় বিয়ে করেছি। কি, কিউট না? আমাদের বিয়ের দেনমোহর ৩ টাকা’-এভাবেই নিজের মনোভাব ব্যক্ত করেছেন তিনি।
দেনমোহরের বিষয়ে পরীমনির ভাষ্য– ‘অনেক হিসাব-নিকাশ করে তো জীবনের পরিকল্পনা করাই যায়। কিন্তু জীবন চলে তার নিজস্ব পথে। জন্ম, মৃত্যু ও বিয়ে– সবই আল্লাহর হাতে, এটি আমি খুবই মানি। আমার কাছে মানুষের প্রতি মানুষের বিশ্বাসও অনেক গুরুত্বপূর্ণ। এটির ওপর নির্ভর করে মানুষ তার জীবনকে এগিয়ে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, এখন বিয়ের শুরুতেই বলে দেয়া হয়– দেনমোহর কত হবে? ছাড়াছাড়ি হয়ে গেলে এগুলো আবার দিতে হবে। এগুলো কিন্তু একটা মানসিক চা’প হিসেবে মাথায় ঢুকে যায়। ছাড়াছাডি নিয়ে চিন্তার চেয়ে আমার কাছে বন্ধনটা খুব জরুরি। জীবনের অনেক কিছু হিসাব-নিকাশ করে হয়; কিন্তু বিয়ের মতো বড় বিষয়ে হিসাব-নিকাশ চলে না। আমি খুবই খুশি।
এটি শেয়ার করুন:

করোনা

ঢালিউড

একটি মন্তব্য করুন:

0 মন্তব্য: