মোট ওয়েবসাইট প্রদর্শক

Flag Counter

Popular Posts

ব্লগ সংরক্ষাণাগার

এই ব্লগে অনুসন্ধান করুন

সর্বশেষ সংবাদ

আমাদের সম্পর্কে

কোভিড-19

এবার রাজপ্রাসাদ ছেড়ে পালালেন সৌদি রাজপরিবারের সদস্যরা

এটি শেয়ার করুন:
ম`হামারি ক`রোনাভাই`রাসের আ`তঙ্কে রাজপ্রাসাদ ছেড়ে জেদ্দায় নতুন ভবনে চলে গেছেন ৮৪ বছর বয়সী সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। বর্তমানে তিনি লোহিত সাগর উপকূলীয় শহরটির কাছে একটি আইল্যান্ড প্যালেসে অবস্থান করছেন।এ ছাড়া ৩৪ বছর বয়সী যুবরাজ মোহাম্মদ বিন সালমানও জেদ্দার এক প্রত্যন্ত এলাকায় চলে গেছেন। যেখানে ইতোমধ্যে তিনি ‘নিওম’ নামে একটি ভবিষ্যত নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।
সৌদি রাজপরিবারের অন্তত দেড়শ’ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে বেশ কয়েকজন সম্প্রতি ইউরোপ ভ্রমণ করেছিলেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন রাজপরিবারের শীর্ষ সদস্য রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বান্দর বিন আব্দুল আজিজ আল সৌদ। তিনি এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। পরিস্থিতি সামলাতে ইতোমধ্যে মক্কা, মদিনা, রিয়াদ, জেদ্দা শহরে কারফিউ জারি করা হয়েছে। সব ধরনের আন্তর্জাতিক বিমান চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়।
আরও পড়ুনঃক্ষুধার জ্বালা ক`রোনাভাইরাসকেও হার মানাচ্ছে। ঘরে খাবার নেই। কোথাও কাজ নেই। পকেটে টাকা নেই। চারিদিক প্রায় জনমানবহীন। সবাই নিজেকে নিয়েই বেশি চিন্তিত। এমন অবস্থায় অসহায় দরিদ্র পীড়িতদের অবস্থা খুবই করুণ। আশরাফ মোল্লা নামে একজন ফেসবুকে লিখেছেন-‘এই বৃদ্ধ লোকটি কিশোরগঞ্জ বাসস্ট্যান্ডের পেছনে পড়েছিলেন। প্রথমে সবাই ভেবেছেন তিনি করোনার রোগী। তাই ভয়ে উনার কাছে কেউ যায় নি এবং ধরতে সাহস পায় নি।
পুলিশকে খবর জানানো হলে পুলিশ আসে এবং এক পুলিশ সদস্য আমিরুল ইসলাম এগিয়ে এসে লোকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে জানা যায় তিনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এখানে অসুস্থ হয়ে পড়েন। দেশে মাত্র কিছুদিন হলো সবকিছু স্থির হয়ে আছে করোনা ভাইরাসের কারণে। তাতে উনার মতো গরীব অসহায় মানুষের কোনো কাজ নেই। এরকম যদি চলতে থাকে এবং এমন পরিস্থিতি যদি দেশে আরো কিছুদিন থাকে তাহলে দেশের গরীব অসহায় মানুষরা কোথায় গিয়ে দাঁড়াবেন তা একমাত্র মহান আল্লাহ ভালো জানেন। আসুন আমরা যে যতটুকু পারি নিজ নিজ অবস্থান থেকে দেশের এই দুর্যোগের সময় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।’
এটি শেয়ার করুন:

আন্তর্জাতিক

একটি মন্তব্য করুন:

0 মন্তব্য: