টিস্যুতে ৩ ঘন্টা, টাকায় ১ দিন এবং মাস্কে ৭ দিন পর্যন্ত বেঁচে থাকে করোনা ভাইরাস
করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য আমরা মুখে মাস্ক পরি। আর তা সর্বোক্ষণ পরে থাকতে হয়। কিন্তু আপনি কি জানেন, এই মাস্ক থেকেও আপনাকে ছড়াতে পারে করোনা ভাইরাস।
চমকে যাওয়ার মত একটি কথা। জানা গেছে করোনা ভাইরাস টি টিস্যুতে ৩ ঘন্টা, টাকায় ১ দিন এবং মাস্কে ৭ দিন পর্যন্ত বেঁচে থাকে।
এখন ধরা যাক যে আপনি যে মাস্ক টি ব্যবহার করছেন। সেই মাস্কটি তে করোনা ভাইরাস লেগে আছে। যা আপনার নাকে যেতে পারে নি। তাই মাস্কে আটকে আছে। এখন আমরা সচরাচর একটি মাস্ক পরে থাকি। হঠাৎ যদি ওই মাস্ক টি হাতে ধরি বা কোন কারনে যে দিকটা বাইরে থাকে সেই দিকটা আমরা নাকের দিকে দেই। তাহলে কি হবে? মাস্কে লেগে থাকা করোনা ভাইরাস আমাদের নাকে সহজেই প্রবেশ করতে পারবে।
তাই আমাদের উচিত মাস্ক এর বাইরের দিকে হাত না দেওয়া, হাত দিলেও হাত সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করা, এবং একটি মাস্ক একদিনের অধিক না পরা। তবে যদি সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে পুনরায় ব্যবহার করেন তাহলে কোন সমস্যা নেই। কিন্তু যে গুলো অনটাইম মাস্ক রয়েছে তা অনটাইম হিসেবেই ব্যবহাার করা উত্তম।
তাই মাস্কের সঠিক ব্যবহার করুন, সামাজিক দূরুত্ব বজায় রাখুন, বারিতেই থাকুন।

একটি মন্তব্য করুন:
0 মন্তব্য: