মোট ওয়েবসাইট প্রদর্শক

Flag Counter

Popular Posts

ব্লগ সংরক্ষাণাগার

এই ব্লগে অনুসন্ধান করুন

সর্বশেষ সংবাদ

আমাদের সম্পর্কে

কোভিড-19

মারা গেলেন বলিউড অভিনেতা ইরফান খান

এটি শেয়ার করুন:



মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা গেলেন বলিউড অভিনেতা ইরফান খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
এই অভিনেতার মুখপাত্রের বরাত দিয়ে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ইন্ডিয়া টুডে।


মৃত্যুকালে ইরফানের পাশে ছিলেন স্ত্রী সুতপা সিকদার এবং দুই সন্তান বাবিল ও আয়ান।
২০১৮ সালে নিউরোএন্ডোক্রাইন ক্যানসারে আক্রান্ত হন ইরফান। লন্ডনে গিয়ে চিকিৎসাও নেন। এরপর খানিকটা সুস্থ হয়ে ‘আংরেজি মিডিয়াম’ ছবিতে অভিনয় করেন। তবে শারীরিক অসুস্থতার কারণে প্রচারণায় ছিলেন না।
এর আগে মঙ্গলবার মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমার এই অভিনেতার মৃত্যুর গুজব উঠে। তখন পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ইরফান লড়াই চালিয়ে যাচ্ছেন।
এ দিকে শনিবার জয়পুরে মারা যান ইরফানের মা সাঈদা বেগম (৯৫)। তখন ভারত জুড়ে চলমান লকডাউনের জেরে মায়ের জানাজায় যেতে পারেননি অভিনেতা।

এটি শেয়ার করুন:

হলিউড

একটি মন্তব্য করুন:

0 মন্তব্য: