মোট ওয়েবসাইট প্রদর্শক

Flag Counter

Popular Posts

ব্লগ সংরক্ষাণাগার

এই ব্লগে অনুসন্ধান করুন

সর্বশেষ সংবাদ

আমাদের সম্পর্কে

কোভিড-19

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক নিয়ে কটুক্তি, দর্শকের তোপের মুখে একসময়ের জন কবির

এটি শেয়ার করুন:


মাসুদ রানা: দেশের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। ইউটিউবে এই ধারাবাহিক দর্শক ২০ কোটিরও বেশিবার দেখেছে। আর হলিউড সিনেমা নিয়ে ফেসবুকে পোস্ট দিতে গিয়ে এই নাটককে একপ্রকার অবজ্ঞায় করলেন এক সময় টুকটাক সংগীত শিল্পী হিসেবে কাজ করা জন কবির।
গতকাল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে স্যাম হারগ্রেভ পরিচালিত অ্যাকশন-সমৃদ্ধ মুভি ‘এক্সট্র্যাকশন’। যেখানে অভিনয় করেছেন ‘থর’ খ্যাত অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। মুভির প্রেক্ষাপট মুলত ঢাকাকে কেন্দ্র করে। মুক্তির পর জন কবির তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন, ‘ব্যাচেলর পয়েন্ট দেখা জাতি যখন এক্সট্রাকশন মুভি ভালো হয় নাই বলে স্ট্যাটাস দেয়।’

এক্সট্রাকশন মুভি নিয়ে পোস্ট দিতে গিয়ে তিনি একপ্রকার এদেশের দর্শকের রুচি নিয়ে প্রশ্ন তোলেন। এরপর থেকে সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় উঠতে থাকে। অনেকে বলেন, যে দেশের দর্শকের জন্য তিনি আজ জন কবির হয়েছেন সেই দেশের দর্শকের রুচি নিয়ে তিনি এখন কথা বলছেন। জন কবির নিজেও একাধিক বাংলা নাটকে অভিনয় করেছেন।
অনেকে বলতে থাকেন, জন কবির নিজের ক্যারিয়ার নিয়ে একপ্রকার ডিপ্রেশনে আছেন। যার ফলে তিনি এখন কোনো কাজ না থাকায় ফেসবুকে দেশের সবচেয়ে জনপ্রিয় সিরিজের সমালোচনা করে আলোচনায় আসার চেষ্টা করছেন।

এব্যাপারে বাংলা নাটকের বেশ কিছু সিনিয়র অভিনেতাদের সাথে কথা বললে তারা বলেন, যেহেতু জন কবির নিজেও নাটকে অভিনয় করেন তাই এভাবে অন্যের কাজকে ছোট করে দেখা একদমই ঠিক না। সমালোচনা করবে দর্শক। আর সেই দর্শকদের রুচিহীন বলে একপ্রকার অপরাধই করেছেন তিনি।

উল্লেখ্য, কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি ইউটিউবে প্রচার হয়ে থাকে। এখন পর্যন্ত দেশের সবথেকে বেশি ভিউ হওয়া ধারাবাহিক নাটক এটি, দেখা হয়েছে ২০ কোটি বারের বেশি। মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, শামিম হাসান সরকার সহ অনেকে এই নাটকে অভিনয় করছেন।

অন্যদিকে, গায়ক হিসেবে খুব একটা সুবিধা করতে না পেরে জন কবির নাটকে অভিনয় করা শুরু করেন। এখন বাংলা নাটকেও তিনি অভিনয় করার সুযোগ পাচ্ছেন না। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে উল্টাপাল্টা মন্তব্য করে আলোচনায় থাকেন। এছাড়া মিথিলা সহ বেশকিছু নায়িকার সাথে বিভিন্ন সময় স্ক্যান্ডালে জড়িয়ে সব সময় আলোচনায় থাকতে পছন্দ করেন তিনি। মিডিয়াপাড়ায় গুঞ্জন আছে জন কবির কম বয়সী এক মেয়ের সাথে এখন প্রেমের সম্পর্কে আছেন। আর তার গার্লফ্রেন্ড এই ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অনেক বড় ভক্ত হওয়ায় তিনি এই নাটকের প্রতি অনেক বেশি বিরক্ত। যেটা ফুটে উঠেছে তার ফেসবুক স্ট্যাটাসে।

এটি শেয়ার করুন:

টেলিভিশন

একটি মন্তব্য করুন:

0 মন্তব্য: