মোট ওয়েবসাইট প্রদর্শক

Flag Counter

Popular Posts

ব্লগ সংরক্ষাণাগার

এই ব্লগে অনুসন্ধান করুন

সর্বশেষ সংবাদ

আমাদের সম্পর্কে

কোভিড-19

ফের যাকে বিয়ে করতে যাচ্ছেন অপু বিশ্বাস

এটি শেয়ার করুন:


বেশ কিছুদিন ধরেই মিডিয়াপাড়ায় গুঞ্জন উঠেছে ফের বিয়ে করছেন অপু বিশ্বাস। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে বর্তমানে আলোচনা যেন শেষ হচ্ছেই না। আবারো নাকি বিয়ে করতে চলছেন এ অভিনেত্রী। পারিবারিক ভাবে এ বিষয়টি আলোচনা চলছে।

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়ের। সম্প্রতি চার বছরে পা রাখলো জয়। অপু বিশ্বাসের কাছে জয় থাকলেও বাবা হিসেবে সন্তানের সব দায়িত্ব পালন করছেন শাকিব খান। গেল বছরের ২২ ফেব্রুয়ারি আইন অনুযায়ী কার্যকর হয় শাকিব-অপুর ডিভোর্স।এর আগে জানা যায়–অপু বিশ্বাস নির্মাতা দেবাশীষ বিশ্বাস পরিচালিত শ্বশুর বাড়ি জিন্দাবাদ নামের একটি ছবিতে অভিনয় করছেন। এ ছবিতে নায়কের বেশে অভিনয় করেছিলেন বাপ্পী চৌধুরী। ছবিটিতে এই দুই তারকা যুক্ত হবার পর থেকে বেশ কয়েকবার তাদের প্রেমের গুঞ্জন উঠে। সম্প্রতি বিয়ের বিষয়ে কথা বললেও চলচ্চিত্রাঙ্গনের অনেকেই মনে করছেন বাপ্পীর সঙ্গেই হয়তো ঘর বাঁধতে চলছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।

গুঞ্জন দৌড়ে পাত্র হিসেবে ফিল্মপাড়ায় উচ্চারিত হচ্ছে চলচ্চিত্র অভিনেতা বাপ্পি চৌধুরীর নাম। এমনকি বেশকিছু গণমাধ্যম তাদের ঘিরে খবরও প্রকাশ করেছে। তবে বাপ্পির সঙ্গে বিয়ের গুঞ্জণ উড়িয়ে দিয়ে বাংলাদেশ প্রতিদিনকে অপু বিশ্বাস বলেন, খবরটি মিথ্যা ও ভিত্তিহীন।সম্প্রতি তিনি একটি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা এগুচ্ছে। পাত্র মিডিয়ার কেউই নন, তিনি একজন ব্যবসায়ী। আমার মতে শিগগিরই খবরটি জানাতে পারবো। যেহেতু এখন প্রাথমিক কথাবার্তা চলছে চূড়ান্ত হলেই জানাতে পারবো মনে করছি।
অপু বিশ্বাস বলেন, আবার বিয়ের জন্য পরিবারের পাশাপাশি আমিও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। হয়তো শিগগির বিয়েটা হয়ে যাবে । এবার আর কোনো লুকোচুরি করার ইচ্ছে নেই।‘একা একা এভাবে জীবন চলে না। তাছাড়া প্রত্যেকেই জীবনে অবলম্বন চায়, নিরাপত্তার ও দরকার আছে । তাই ঠিক করে নিলাম এবার বিয়েটা করে ফেলব। কেননা, নায়িকা হলেও অফস্ক্রিনে আমিও একজন মানুষ। আমারও ব্যক্তিগত একটা জীবন রয়েছে।’
অপু বিশ্বাস আরও বলেন, আমার বাবা বেঁচে নেই। মা-ই এখন আমার একমাত্র অভিভাবক। তিনিই এখন পাত্র নির্বাচন করবেন। ইতোমধ্যেই পাত্রও খোঁজাখুঁজি চলছে। একবার নিজের ভুলের মাসুল আজও দিয়ে যাচ্ছি। এবার মায়ের পছন্দকেই আমার পছন্দ করে নেব।মা যে ছেলেকে বিয়ের জন্য পছন্দ করবেন তাকে বিয়ে করে নতুন সংসার শুরু করবেন জানান ‘কোটি টাকার কাবিন’ খ্যাত নায়িকা অপু বিশ্বাস।


এটি শেয়ার করুন:

করোনা

ঢালিউড

একটি মন্তব্য করুন:

0 মন্তব্য: