মোট ওয়েবসাইট প্রদর্শক

Flag Counter

Popular Posts

ব্লগ সংরক্ষাণাগার

এই ব্লগে অনুসন্ধান করুন

সর্বশেষ সংবাদ

আমাদের সম্পর্কে

কোভিড-19

অবশেষে বাসায় ফিরলেন সিয়াম-পরী

এটি শেয়ার করুন:
অবশেষে বাসায় ফিরলেন সিয়াম-পরী

অবশেষে বাসায় ফিরলেন – টানা ২০ দিন লঞ্চে কাটানোর পর অবশেষে ঢাকায় নিজেদের বাসায় ফিরলেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্র টিম। এ দলে আছেন পরিচালক আবু রায়হান জুয়েল, চিত্রনায়ক সিয়াম আহমেদ ও নায়িকা পরীমনিসহ ১২০ জন।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সব ধরনের শুটিং স্থগিত রাখা হয়। কিন্তু চলছিল ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং। গত ২৬ মার্চ শুটিং বন্ধ করে সুন্দরবন থেকে ঢাকায় রওনা দিলে খুলনার স্থানীয় প্রশাসন থামিয়ে তাদের বহনকারী লঞ্চটি। এরপর থেকে লঞ্চে ভাসমান অবস্থায় ছিলেন তারা।
পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, আমরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ৩ এপ্রিল রাত ১১টায় লঞ্চ ছেড়ে আসি। কোথাও না থেমে আমরা সোজা চলে আসছি। রোববার বিকালে ঢাকায় এসেছি। টিমের সবাই এখন নিজেদের বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকবে।

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটি। লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে এগিয়ে যাবে ছবির গল্প। এরইমধ্যে ছবিটির ৬০ ভাগ শুটিং সম্পন্ন হয়েছে।

আজ বন্ধ থাকবে যেসব এলাকা
করোনা আতঙ্কের মধ্যে কোথাও না যাওয়াই ভালো। তারপরও জরুরি প্রয়োজনে কোথাও যেতে হতে পারে। তার আগে দেখে নিন জায়গাটি খোলা আছে কি-না।
বন্ধ থাকবে যেসব এলাকা

কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।
মার্কেট

করোনাভাইরাস নিয়ে সৃষ্ট পরিস্থিতির কারণে ৯ এপ্রিল পর্যন্ত সারা দেশের দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার, মুদি দোকান, সুপারশপ ও ওষুধের দোকান খোলা থাকবে। এ সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি।

এটি শেয়ার করুন:

ঢালিউড

একটি মন্তব্য করুন:

0 মন্তব্য: