মোট ওয়েবসাইট প্রদর্শক

Flag Counter

Popular Posts

ব্লগ সংরক্ষাণাগার

এই ব্লগে অনুসন্ধান করুন

সর্বশেষ সংবাদ

আমাদের সম্পর্কে

কোভিড-19

কাব্য- প্রেম তোমার জন্য না

এটি শেয়ার করুন:

প্রেম তোমার জন্য না

                         লেখাঃ তাওসিফ ইসলাম আদর
ছবিঃ মৃণালিনী।


যদি দোষ না করেও ক্ষমা চাইতে না পারো,
তবে তুমি প্রেম তোমার জন্য না।

যদি সাক্ষাতে এসে একটুও বিরক্ত না হয়ে
একটু সময় বেশি তার জন্য অপেক্ষা করতে না পারো,
তবে প্রেম তোমার জন্য না। 

যদি তার ঘামের দুর্গন্ধকেও আপন করে নিতে না পারো,
তবে প্রেম তোমার জন্য না। 

যদি তাকে প্রোপোজ করার আগে তোমার মধ্যে
একবার হলেও বিয়ের ইচ্ছে না আসে,
তবে প্রেম তোমার জন্য না।

যদি রোজ রাতে ঘুমাতে যাবার আগে
একবার হলেও তাকে মনে না পড়ে,
তবে প্রেম তোমার জন্য না।

যদি বাড়ির অনিচ্ছে সত্ত্বেও
নিজের ইচ্ছেতে অটল না থাকতে পারো,
তবে প্রেম তোমার জন্য না।

যদি সম্পর্কের প্রথম দিনের সেই মন গড়া কথা গুলি
মন থেকেই তোমার প্রতিশ্রুতি না হয়ে উঠতে পারে,
তবে প্রেম তোমার জন্য না।

যদি ভালোলাগা আর ভালোবাসার মাঝে
সর্বপ্রথম তার প্রতি 'শ্রদ্ধা' নামক কিছুই না অনুভূত হয়,
তবে প্রেম তোমার জন্য না।

যদি তোমার প্রতি তার দায়িত্ববোধ
তোমার চোখে তাকে সুন্দরী/সুন্দর করে না তুলতে পারে,
তবে প্রেম তোমার জন্য না।

যদি প্রেম নিবেদনের পর 'না' শোনার পরেও
'হ্যাঁ' শোনার মতন ধৈর্য্য ধরতে না পারো,
তবে প্রেম তোমার জন্য না।

যদি একটুখানি পথ পাশাপাশি একসাথে হাঁটার সুখের থেকেও
দশ টাকার রিকসাই তোমার একমাত্র শান্তির কারণ হয়ে উঠতে পারে,
তবে প্রেম তোমার জন্য না।

যদি তার ফাঁকা মানিব্যাগ এবং বেকারত্বের কারণে
তোমাদের সম্পর্কের কথা তুমি আজও বাড়িতে বলে উঠতে না পারো,
তবে প্রেম তোমার জন্য না।

যদি তার অন্তরে বাস করার তুলনায়
তার অন্তরবাসটাই তোমার মূল লক্ষ হয়ে থাকে,
তবে প্রেম তোমার জন্য না।

যদি সমস্যায় আফসোস করার চেয়ে
পাশাপাশি বসে আপোষ না করতে পারো,
তবে প্রেম তোমার জন্য না।

যদি তোমাকে ভালোবাসি,
আর শুধু তোমাকেই ভালোবাসি,
কথা দুটোর মধ্যে তফাৎ না বুঝে থাকো,
তবে প্রেম তোমার জন্য না।

যদি তোমার কাছে সম্পর্কের ছোট বড় সমস্যার সমাধান বা
একসাথে লড়াই না হয়ে ব্রেকাপ হতে পারে,
তবে প্রেম তোমার জন্য না।

যদি তোমার প্রতি তার দুর্বলতাই
তোমার সবচেয়ে বড় শক্তির কারণ হয়ে ওঠে,
তবে প্রেম তোমার জন্য না।

যদি তার কাছে সোনার সংসার মানেটা
তোমার কাছে সোনার খাঁচা হয়ে থাকে,
তবে প্রেম তোমার জন্য না।

যদি দায়িত্বের ভূমিকা নিয়ে সম্পর্কে প্রবেশ করার পর
কর্তব্যের উপসংহার না হতে পারো,
তবে প্রেম তোমার জন্য না।

যদি তাকে সমস্ত জায়গা থেকে ব্লক করবার পরেও
মনের মধ্যে তার প্রতি একটা অস্থিরতা কাজ না করে,
তবে প্রেম তোমার জন্য না।

যদি "বদলে ফেলে ভালোবাসা" আর
"ভালোবাসায় বদলে যাওয়া" কথা দুটোর মধ্যে
পার্থক্যই খুঁজে না পাও,
তবে প্রেম তোমার জন্য না।

যদি অভিমান ভাঙানোর জন্য
অভিনেতা না হতে পারো,
তবে প্রেম তোমার জন্য না।

যদি সহজে পাওয়ার পরে
তাকে সহজলভ্য ভাবতে শুরু করো,
তবে প্রেম তোমার জন্য না।

যদি তার খারাপের মধ্যে থেকে
ভালোটাকে তুলে আনতে না পারো,
তবে প্রেম তোমার জন্য না।

যদি বৃষ্টিভেজা ঔদ্ধত্যের পাশাপাশি
সাহচর্যে তার অসুখের ঔষধ না হয়ে উঠতে পারো,
তবে প্রেম তোমার জন্য না।

যদি প্রাপ্তির হিসেবটা শূন্য দেখে
তোমার চাহিদা ও আকাঙ্খার মানুষটা
সহজেই বদলে যায়,
তবে প্রেম তোমার জন্য না।

যদি তাকে তোমার জীবনের প্রথম না ভেবে
শুধু প্রেমিক ভাবতে পারো
তবে প্রেম তোমার জন্য না।

সমাপ্ত




সম্মানিত পাঠক,
সংবাদবিডি ২৪ অনলাইন পত্রিকার গল্প, উপন্যাস ও কবিতা বিভাগে প্রকাশের জন্য আপনার লেখা আহ্বান করা যাচ্ছে। উপযুক্ত হলে আপনার লেখাটিও প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। আগ্রহীরা উক্ত কবিতা ই-মেইলের মাধ্যমে প্রেরন করতে পারেন। ই-মেইল-  songbadbd24.net@gmail.com অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। ধন্যবাদ আমাদের ওয়েবসাইটের পাঠক হওয়ার জন্য।

এটি শেয়ার করুন:

কবিতা

একটি মন্তব্য করুন:

0 মন্তব্য: