মোট ওয়েবসাইট প্রদর্শক

Flag Counter

Popular Posts

ব্লগ সংরক্ষাণাগার

এই ব্লগে অনুসন্ধান করুন

সর্বশেষ সংবাদ

আমাদের সম্পর্কে

কোভিড-19

তামিল ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ হতে যাচ্ছেন সুরিয়া

এটি শেয়ার করুন:


বিনোদন ডেস্কঃ তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা সুরিয়া। অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি।
এই অভিনেতার সিনেমা প্রেক্ষাগৃহে নিষিদ্ধের হুমকি দিয়েছে তামিল নাড়ু থিয়েটার অ্যান্ড মাল্টিপ্লেক্স ওনার্স অ্যাসোসিয়েশন। এছাড়া তার প্রযোজনা প্রতিষ্ঠান ২ডি ফিল্মস থেকে নির্মিত সিনেমাও প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হবে না বলে জানানো হয়েছে।

সম্প্রতি সুরিয়া ঘোষণা দেন, তার প্রযোজনায় নির্মিত পন মঙ্গল ভান্দাল সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে না। এটি সরাসারি ডিজিটাল প্ল্যাট ফর্মে মুক্তি পাবে। তবে সুরিয়ার এ সিদ্ধান্ত মোটেও পছন্দ হয়নি হল মালিকদের। এরপরেই তাকে নিষিদ্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

থিয়েটার ওনার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি পনীরসিলবাম একটি ভিডিও বার্তায় সুরিয়ার সিনেমা প্রেক্ষাগৃহে প্রদর্শন না করার সিদ্ধান্তের বিষয়টি জানান। তার মতে, সিনেমা তৈরি হয় প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য, তাই সেটি আগে প্রেক্ষগৃহেই প্রদর্শন করা উচিত, ডিজিটাল প্ল্যাটফর্মে নয়। তিনি আরো জানান, যদি সুরিয়া তার সিদ্ধান্ত প্রত্যাহার না করেন তাহলে তার সিনেমা প্রেক্ষাগৃহে নিষিদ্ধ করা হবে।

এ বিষয়ে সুরিয়ার পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।
ঘোষণা অনুযায়ী ‘পন মঙ্গল ভান্দাল’ সিনেমাটিই প্রথম তামিল সিনেমা যেটি প্রথা ভেঙে সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে। সিনেমাটিতে সুরিয়ার স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা অভিনয় করছেন

এটি শেয়ার করুন:

টলিউড

একটি মন্তব্য করুন:

0 মন্তব্য: