বিনোদন ডেস্কঃ করোনাভাইরাসের কারণে বেকার
হয়ে পড়েছে দিন মজুর খেটে খাওয়া মানুষ। এদিকে সামনে পবিত্র রজমান মাস। এই
সময় কেউ যেন ক্ষুধার্ত না থাকে এজন্য ভারতের অন্য অঞ্চল থেকে কাজের সন্ধানে
মুম্বাইয়ে আসা ২৫ হাজার শ্রমিকের খাবারের ব্যবস্থা করছেন অভিনেতা সোনু
সুদ।
যদিও ইতোমধ্যে ৪৫ হাজার মানুষের খাবারের
জোগান দিচ্ছেন তিনি। এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘কেউ একজন সোনুর কাছে
এসে কর্ণাটক, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ থেকে আসা শ্রমিকদের কষ্টের
কথা জানান, যারা বর্তমানে মুম্বাইয়ের ভিওয়ারিতে আটকা পড়েছেন। এরপর যারা
রোজা রাখবেন তাদের খাবার সরবরাহ করতে তিনি একটি রান্নাঘর প্রস্তুত করেন।’
জানা গেছে, দেড় লাখ প্যাকেট খাবার সরবরাহ
করার উদ্যোগ নিয়েছেন সোনু সুদ। এই অভিনেতা বলেন, ‘আমি তাদের আশ্বস্ত করেছি
পবিত্র রমজান মাসে তাদের প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করা হবে। এই কঠিন সময়ে
আমাদের পরস্পরের পাশে দাঁড়ানো দরকার। এই উদ্যোগের উদ্দেশ্য, সারাদিন রোজা
রাখার পর তাদের যেন ক্ষুধার্ত না থাকতে হয়।’
এর আগে মুম্বাইয়ের জুহুতে তার বিলাসবহুল
হোটেল করোনাভাইরাসের সঙ্গে লড়ছেন এমন স্বাস্থ্যকর্মীদের জন্য উন্মুক্ত করে
দেন সোনু সুদ। এছাড়া কয়েকদিন আগে খাবারের অভাবে দিন কাটানো অসহায় খেটে
খাওয়া মানুষের কাছে এক ট্রাক খাবার পৌঁছে দেন এই অভিনেতা।


একটি মন্তব্য করুন:
0 মন্তব্য: