থেকো বসন্ত সন্ধ্যায়
লিখেছেন- সুব্রত পাল
যদি বসন্ত পলাশ
খোঁজে, খুঁজুক, তুমি খুঁজো না
রাঙামাটির পথে হাঁটতে ইচ্ছে করলে, হেঁটো না
শুধু আমাকে খুঁজো।
রাঙামাটির পথে হাঁটতে ইচ্ছে করলে, হেঁটো না
শুধু আমাকে খুঁজো।
আমি তো দুরন্ত
ফাগুন গোটা গায়ে মেখে
তোমার জন্য বসে আছি।
মনে মনে মাদল বাজাচ্ছি আর
গোধূলির রঙ দেখছি দিগন্তে।
তোমার জন্য বসে আছি।
মনে মনে মাদল বাজাচ্ছি আর
গোধূলির রঙ দেখছি দিগন্তে।
যদি বসন্ত তোমাকে
ডাকে, ডাকুক। তুমি যেয়ো না
আঙুল ছুঁতে ইচ্ছে করলে, ছুঁয়ো না। কথা বোলো না
শুধু আমাকে ছুঁয়ো।
আঙুল ছুঁতে ইচ্ছে করলে, ছুঁয়ো না। কথা বোলো না
শুধু আমাকে ছুঁয়ো।
আমি তো পাতায়
পাতায় লুকিয়ে রেখেছি
সব ঢেউ, দ্বীপ, দ্বীপপুঞ্জ
সব ঢেউ, দ্বীপ, দ্বীপপুঞ্জ
গহন অরণ্য হয়েছি
কুয়াশায় সেজেছি কখনো।
কুয়াশায় সেজেছি কখনো।
তবু যদি বসন্ত
আসে তোমার কৃষ্ণচূড়া ডালে
আর কোকিল ডাকে, তবে অপেক্ষা কোরো।
আমি আবির নিয়ে আসছি, থেকো…
আর কোকিল ডাকে, তবে অপেক্ষা কোরো।
আমি আবির নিয়ে আসছি, থেকো…
সমাপ্ত
সম্মানিত পাঠক,
সংবাদবিডি ২৪ অনলাইন
পত্রিকার গল্প, উপন্যাস ও কবিতা বিভাগে প্রকাশের জন্য আপনার লেখা আহ্বান
করা যাচ্ছে। উপযুক্ত হলে আপনার লেখাটিও প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।
আগ্রহীরা উক্ত কবিতা ই-মেইলের মাধ্যমে প্রেরন
করতে পারেন। ই-মেইল- songbadbd24.net@gmail.com অথবা আমাদের ফেসবুক পেজে
মেসেজ করতে পারেন। ধন্যবাদ আমাদের
ওয়েবসাইটের পাঠক হওয়ার জন্য।


একটি মন্তব্য করুন:
0 মন্তব্য: