মোট ওয়েবসাইট প্রদর্শক

Flag Counter

Popular Posts

ব্লগ সংরক্ষাণাগার

এই ব্লগে অনুসন্ধান করুন

সর্বশেষ সংবাদ

আমাদের সম্পর্কে

কোভিড-19

পুষ্টি ও গুণে এবং উপকারিতায় অতুলনীয় বেদানা

এটি শেয়ার করুন:

পুষ্টি ও গুণে এবং উপকারিতায় অতুলনীয় বেদানা


ডালিম বা বেদানা দেখতে খুব সুন্দর। সবার পছন্দের একটি ফল। পুষ্টিতে আধিক্যতার কারণে আমাদের স্বাস্থ্য রক্ষায় এর অবদান অপরিসীম। আর তাই অনেকেই নিয়মিত ডালিম খেয়ে থাকেন। ডালিম ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও জিংক দ্বারা সমৃদ্ধ। এটি একটি প্রায় চর্বিমুক্ত ফল। এছাড়াও ডালিম ভিটামিন বি কমপ্লেক্স যেমন- থায়ামিন, রাইবোফ্লাবিন, নিয়াসিন এবং আয়রনের অন্যান্য উপাদানের  উৎস। ডালিম খাওয়ার রয়েছে বহু উপকারিতা।

আসুন ডালিমের উপকারিতা গুলো জেনে নেই-

রক্তচাপ কমাতে ডালিমঃ

যদি উচ্চ রক্ত চাপে ভোগেন তাহলে নিয়মিত ডালিম খাওয়ার অভ্যাস করুন। প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট থাকার কারণে ডালিম রক্তচাপ কমাতে সহায়তা করে। ফলে স্ট্রেস এবং টেনশন কমে, হার্টের অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কম থাকে।

হজমশক্তি বাড়াতে ডালিমঃ

ডালিমে দ্রবণীয় ও অদ্রবণীয় দুই ধরনের ডায়াটারি ফাইবার বা আঁশ থাকায় এটি হজমশক্তি বাড়ায় এবং অন্ত্রের নড়াচড়া নিয়মিত করে।

স্মৃতিশক্তি বাড়াতে ডালিমঃ

ডালিম স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। আর এ কারণে এটি অ্যালঝেইমার্সের মতো রোগীদের জন্যও উপকারি।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডালিমঃ

ডালিমের ব্যাকটেরিয়া প্রতিরোধী গুণ আছে। শরীরের ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডালিমের রস।

হৃদরোগের ঝুঁকি কমাতে ডালিমঃ

ডালিম দেহের কোলস্টেরলের ঝুঁকি কমায়। এতে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং হৃদরোগের ঝুঁকি কমে।


ডায়াবেটিসের জন্য ডালিমঃ

ডালিম ডায়াবেটিসের জন্য উপকারী। এটি মিষ্টি হলেও সাধারণত ডায়াবেটিস রোগীদের কোনো সমস্যা হয় না। ডালিম রসে ফ্রুক্টোজ থাকলেও এটি অন্য ফলের রসের মতো র ক্তে চিনির মাত্রা বাড়ায় না।

ক্যান্সার প্রতিরোধী-

ডালিম ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে। বিশেষ করে স্তন ক্যান্সার প্রতিরোধে এর ভূমিকা প্রমাণিত হয়েছে গবেষণায়।

ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে ডালিমঃ

ডালিম ত্বক সুস্থ রাখতে অনেক ভূমিকা পালন করে। ফলিক অ্যাসিড, ভিটামিন সি, সাইট্রিক আসিড ও ট্যানিন সমৃদ্ধ বেদানা ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে বিশেষ উপকারী। এটি ত্বকের ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করে।

ব্যথা দূর করতে ডালিমঃ

বাত, অস্টিওআর্থারাইটিস, পেশির ব্যথা কমাতে সাহায্য করে বেদানা। তরুণাস্থির ক্ষয় রুখতেও উপকারী বেদানা। এছাড়া এটি হাড়ের সংযোগস্থলের ব্যথা উপশম করতে সহায়তা করে।
এটি শেয়ার করুন:

বিবিধ

একটি মন্তব্য করুন:

0 মন্তব্য: